২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হেফাজতের হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল

ফেনীতে হেফাজতে ইসলামের ডাকা হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার বিকালে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের পর পাল্টা মিছিল বের করে হেফাজতে ইসলাম।

বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জহিরিয়া মসজিদ থেকে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে সমাবেশ করে হেফাজতকর্মীরা।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে শহরের পৌর চত্বর থেকে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।

গত ৬ মার্চ ঢাকায় হেফাজতে ইসলামের লংমার্চে বাধা দেয়ার প্রতিবাদে ওইদিন রাজধানীর শাপলাচত্বরে আয়োজিত সমাবেশে থেকে হরতালের ঘোষণা দেয়া হয়।