রাজশাহীর জামায়াত নেতা জাহাঙ্গীর কারাগারে
রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মাদ জাহাঙ্গীরকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে বোয়ালিয়া থানার পুলিশ জাহাঙ্গীরকে মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে।
গত শুক্রবার দুপুরে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
পরে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে তাকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
গত ২ এপ্রিল হরতালের সময় শিবিরকর্মীরা নগরীর শালবাগান এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের উপর হামলা চালিয়ে মাথা থেঁতলে দেয়।
এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীরসহ ৬০ জনকে আসামি করে একটি মামলা করে। এখন পর্যন্ত এ মামলায় ৩১ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
