লালমনিরহাটে হাজতির মৃত্যু
লালমনিরহাট জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে শুকুর আলী (৩৬) নামে ওই হাজতির মৃত্যু হয়।
শুকুর পাটগ্রাম উপজেলার কদুরবাজার এলাকার মৃত মেহের আলীর ছেলে।
লালমনিরহাট কারাগারের সুপার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সাইকেল চুরির মামলায় গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুকুর কারাগারে ছিলেন।
“রোববার দুপুরে দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারেই মারা যান।”
লালমনিরহাট সদর হাসপাতালে লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান কারাগারের সুপার।
