জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুর সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশী দহেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিতপল্লা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান সাংবাদিকদের জানান, বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল শিশু দুটি।
একপর্যায়ে তাদের না পেয়ে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।
