২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সদরে পুলিশের এসআই প্রত্যাহার

সাংবাদিক নির্যাতনের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

শনিবার সন্ধ্যায় বেগমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই সোয়েবকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোয়েবের বিরুদ্ধে ওঠা সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ তদন্তের জন্য তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি চঞ্চল মেহেমুদ ২৭ মার্চ সংবাদ সংগ্রহের জন্য বেগমপুর ফাঁড়িতে গেলে সোয়েব প্রকাশ্যে তার উপর শারীরিক নির্যাতন চালায়।

এ ঘটনার প্রতিবাদে জেলার সাংবাদিকরা পুলিশ সুপারের সাথে দেখা করে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।