২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার সকালে ফতুল্লার মাসদাইর এলাকায় এ মানববন্ধন থেকে এলাকাবাসী ছাত্রলীগ নেতা শহিদুল আলম মিঠু, নাট্যকার দিদারুল আলম চঞ্চল, আশিকসহ নারায়ণগঞ্জের সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, খু

নিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে নিহত ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম মিঠুর বাবা খোরশেদ আলম, সিকদার বাবু, রাসেল ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ সারাহ্ বেগম কবরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

নিখোঁজ হওয়ার দুদিন পর গত ৬ মার্চ ত্বকীর লাশ উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের জন্য ত্বকীর বাবা এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ করলেও আওয়ামী লীগের এই নেতা সে অভিযোগ নাকচ করে আসছেন।