কাপ্তাই থেকে চুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর রাঙামাটির কাপ্তাই লেক থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ আল জোবায়েরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে নৌবাহনীর ডুবুরি লেকের ভাসা অবস্থায় যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জোবায়েরের লাশটি উদ্ধার করে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘গ্রিন ফর পিস’ এর আয়োজনে শতাধিক শিক্ষার্থী কাপ্তাইয়ে বনভোজনে যায়।
শুভলংয়ের যাওয়ার পথে মাস্টারপাড়া এলাকায় পা পিঁছলে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হন জোবায়ের।
এর পর থেকে তাকে উদ্ধারে স্থানীয় ব্যক্তি, পুলিশ ও নেভি ক্যাম্পের ডুবুরিরা তল্লাশি চালচ্ছিল।
যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক বদিউস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোবায়েরের মৃতদেহ তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়।
