২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব

রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে নিয়োগ দেয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 08:41 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বৃহস্পতিবার রেলপথ সচিব মাহবুব উর রহমানকে রেল মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো হয়।

সম্প্রতি বিরোধী দলীয় জোটের কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে রেলে বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। তার প্রেক্ষাপটে রেল সচিব পরিবর্তন করল সরকার।

পুরনো খবর:

রেলসচিব ওএসডি