গৌরীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
ময়মনসিংহ’র গৌরীপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে শনিবার সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ থেকে ভৈরবগামী লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
