২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগারদের মুক্তির দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

শাহবাগ গণজাগরণ মঞ্চের সমর্থক ব্লগারদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 12:43 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

শনিবার দুপুরে এ দাবিতে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন রণন ও গুণগুণের কর্মীরাও মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন আহসান হাবীব, অধ্যাপক তুহিন ওয়াদুদ, অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে আটক ব্লগারদের মুক্তির দেয়ার আহ্বান জানান।