২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে ২০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

রাজধানীর শ্যামপুর থেকে বিশ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শ্যামপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার দুপুরে আশ্বীনগেট করিমুল্লারবাগের এক বাসার সপ্তমতলা থেকে ভিওআইপি সরঞ্জামগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর আলম সুমন নামের এক ব্যক্তিকে।

ভিওআইপি সরঞ্জামগুলোর বাজারমূল্য প্রায় বিশ লাখ টাকা।

পাঁচ মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে অবৈধভাবে বিদেশে কল করে আসছিল সুমন।