২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হরতালের সমর্থনে মশাল মিছিল

প্রগতিশীল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হরতালের সমর্থনে রাজশাহী মহনগরীতে মশাল মিছিল বের করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এর আগে বিকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করে হরতাল সফল করার আহবান জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মুক্তিযোদ্ধা মহানগরের কমান্ডার আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সাইদুর রহমান, লেখক রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, শাহজাহান আলী বরজাহান, রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা আক্তার জাহান, সিপিবি নেতা আবুল কালাম আজাদ, এনামুল হক, ওয়ার্কার্স পার্টির নেতা লিয়াকত আলী লিকু প্রমুখ।