২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত

রাজধানীর শাজাহানপুরে ছিনতাইকারীর গুলিতে এক পরিবহন ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 04:56 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে শাজাহানপুর কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।

আহত জাকির হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাকিরের বরাত দিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাকির তার খালুকে নিয়ে রাতে মালিবাগ থেকে রিকশায় করে খিলগাঁওয়ে বাসায় যাচ্ছিলেন।

রাস্তায় চার/পাঁচজনের একটি দল তাদের রিকশা থামায়। এ সময় তারা রিকশা থেকে নেমে দৌড় দিলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় একটি গুলি জাকিরের বাম হাতে লাগে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন।