২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ট্রাকের সংঘর্ষে সহকারীর মৃত্যু

রাজধানীর পুরানা পল্টনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 04:53 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৩টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পল্টনের ট্রাফিক পরিদর্শক মো. মাহবুব হোসেন জানান, ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হলে এক ট্রাকের চালকের সহকারী বদু (২৮)মারাত্মক আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বদু যে ট্রাকে ছিলেন সেটি উদ্ধার করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। নেত্রকোনা থেকে শুঁটকি মাছ নিয়ে ট্রাকটি যাত্রাবাড়ী যাচ্ছিল।

অন্য ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে এস আই মাহবুব জানান।