২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ‘আমার দেশ’র বিরুদ্ধে মানববন্ধন

‘অসত্য’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার দুপুরে চবি শহীদ মিনার চত্বরে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

গত মঙ্গলবার লোকপ্রশাসন বিভাগের তৃতীয বর্ষের ‘লোকপ্রশাসন ও সমাজ’ পরীক্ষায় শাহবাগের গণজাগরণ মঞ্চ বিষয়ক একটি প্রশ্ন আসে। 

শিক্ষার্থীদের অভিযোগ, পরদিন ‘আমার দেশ’ পত্রিকায় প্রশ্নপত্রের প্রণেতা হিসেবে ওই বিভাগের শিক্ষক অধ্যাপক হোসাইন কবীরের নাম জুড়ে দেয়াসহ বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

ওই বিভাগের শিক্ষক, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রশ্নপত্রের প্রণেতা না হলেও সংবাদে তাকে অভিযুক্ত হয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ওই প্রশ্নের কারণে পরীক্ষার হলে কোনো আপত্তিকর পরিস্থিতির সৃষ্টি না হলেও ‘আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে’ বলে উল্লেখ করা হয়।