মাগুরায় ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় মামলা
মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মী আজাদ নিহতের ঘটনায় মামলা হয়েছে।
গত মঙ্গলবার শহরের পারনান্দুয়ালী এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজাদ মারা যান।
বৃহস্পতিবার সকালে আজাদের মা রাবেয়া বেগম বাদী হয়ে এ হত্যা মামলাটি করেন বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিনসহ ৭ জনকে আসামি করা হয়েছে।
তবে তদন্ত ও আসামি গ্রেপ্তারের স্বার্থে মামলার অন্য আসামিদের নাম প্রকাশ করতে রাজী হননি এসআই বদরুজ্জামান।
