মহেশখালীতে আরো ৩ জেলের লাশ উদ্ধার
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা উপকূল থেকে আরো তিন জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় এসব মৃতদেহ উদ্ধার করা হয়।
এনিয়ে কুতুবদিয়া উপকূলের অদূরে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলায় নিহত ২৪ জেলের লাশ উদ্ধার হলো।
ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু জানান, ধালাঘাটা উপকূলে তিনটি লাশ ভেসে উঠার খবর পেয়ে ঘটনাস্থলে দফাদার ও চৌকিদারকে পাঠানো হয়।
দফাদার জোনমন শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেয়ারম্যানের নিদের্শে তারা ধলঘাটা ইউনিয়নের হাঁসের চর ঝাউবাগান এলাকায় গিয়ে তিনটি মৃতদেহ উদ্ধার করেছেন। হাত-পা বাঁধা অবস্থায় থাকা লাশগুলো তারা তীরে এনে পুলিশে খবর দেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
