২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে শিশু খুন: আসামির বাড়িতে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শিশু সোয়াইবকে হত্যায় ব্যবহৃত ছুরি এবং তার রক্তমাখা কাপড় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

পুলিশ জানায়, বুধবার এ খবর পেয়ে উত্তেজিত গ্রামবাসী এ হত্যা মামলার তিন আসামির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ছয়টি বসত ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

অপহরণের আটদিন পর গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার মঙ্গলেরগাঁও গ্রাম থেকে মাদ্রাসা ছাত্র সোয়েবের (৫) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা দায়ের করেন। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার আসামি ফজল হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত মঙ্গলবার অপর আসামি নাসিরকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তার দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল ১০টায় আসামি ফজল মুন্সীর বাড়িতে অভিযান চালিয়ে সোয়াইবের রক্তমাখা কাপড় এবং হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে।