২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবির ৫ ছাত্র বহিষ্কার

সহিংসতায় জড়িত অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এছাড়া আরো চারজনকে জরিমানা করা হয়েছে এবং আটজনকে সতর্কতা নোটিশ দেয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং হলে ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান।

অধ্যাপক মো. মমিনুল হক আরো বলেন, ফিশারিজ বিভাগের ছাত্র ফজলুর রহমানকে এক বছর, ফার্মেসির আবদুল হামিদ বাপ্পি, কম্পিউটার সায়েন্সের জাহিদুল ইসলাম ও অতনু সাহা এবং মাইক্রোবায়োলজির অতুন সাহাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

জরিমানা করা হয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রির মো. ফারুক, সুধীর কিশোর, ফার্মেসির মাসুদুল আবদুল্লা এবং ফিশারিজ বিভাগের দেলোয়ার হোসেনকে।

এছাড়া কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে সম্মান পাস করা ছাত্র মো. মহসিনকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।