২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার রাতে গ্রেপ্তার জাকির হোসাইন উপজেলার পুঁটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ঘটনায় মঙ্গলবার সকালে মেয়েটির মা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় জাকিরের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, সোমবার সকাল ৯টার দিকে জাকির হোসেন তার স্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি গিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান।

এরপর মেয়েটিকে ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। কিন্তু মেয়েটি কৌশলে পালিয়ে যায়।

মেয়ের কাছে এ কথা ঘটনা শোনার পর তার মা পুলিশকে অভিযোগ করেন।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান বলেন, ঘটনার সত্যি হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জাকির হোসাইনের বিরুদ্ধে ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।