২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ট্রাকচাপায় ২ শিশু নিহত

মৌলভীবাজার সদরের জগন্নাথপুরে ট্রাকচাপায় দুই শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মৌলভীবাজার,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 10:10 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনার পর এলাকাবাসী চালক আবদুল আলিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। 

নিহতরা হল দক্ষিণ জগন্নাথপুরের শামু মিয়ার ছেলে সুমন আহমেদ (১২) এবং আয়াত মিয়ার ছেলে আবদুল আহাদ (১৩)। দুজনই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে সকালে টিভি দেখছিল সুমন ও আহাদ।

এ সময় বালু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উঠে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এরপর উত্তেজিত এলাকাবাসী ট্রাকচালককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 

ট্রাকটি আটক করা হয়েছে। ‍ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।