২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাভবনের টয়লেটে হাতবোমা

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের টয়লেট থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 06:00 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার বেলা ১১টার দিকে হাতবোমাগুলো উদ্ধার করা হয় বলে প্রক্টর আমজাদ আলী জানান।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে কলাভবনের দ্বিতীয় তলায় বাংলা বিভাগের টয়লেট থেকে দুটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। পরে একই তলায় দর্শন বিভাগের টয়লেটে আরো দুটি হাতবোমা পাওয়া যায়।

এরপর পুলিশ কলাভবনের বিভিন্ন কক্ষ ও টয়লেটে তল্লাসি চালায় বলে জানান তিনি।

প্রক্টর আমজাদ আলী বলেন, “ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের পক্ষ থেকে এসব হাতবোমা রাখা হচ্ছে।”

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

হরতালের আগের দিন সোমবার দুপুরে সলিমুল্লাহ হলের সামনে বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।