২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা শহরে বোমা বিস্ফোরণ

হরতালের আগের রাতে সাতক্ষীরা শহরে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

তবে, সোমবার রাতের এ বিস্ফোরণে কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান বলেন, রাত ৯টার দিকে কয়েকজন যুবক পলাশপোল এলাকায় তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। 

এরপর তারা পাশে একটি ডাস্টবিনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

জামায়াত-শিবিরের সমর্থকরা এ বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করা হচ্ছে।