পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মুত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মুত্যু হয়েছে।
সোমবার দুপুরে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে সাবের আহমদ (১৯) নামেও এই পরীক্ষার্থী।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হারুণ অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা চলাকালে দুই ঘন্টা পর সাবের অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রে থাকা এক উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরে তার মাথা ব্যথা ও অন্যান্য জটিলতা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে এই পরীক্ষার্থীর মৃত্যু হয়।
ডা. হারুণ জানান, ক্লান্তিজনিত কারণে এই শিক্ষার্থীর হার্ট অ্যাটাক হয়েছে বলে তাদের ধারণা।
সাবের আহমদ রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
সে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রয়াত ফজল আহমদের ছেলে।
