২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাঈদীর মাদ্রসা থেকে আটক ৫২

খুলনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা থেকে ৫২ ছাত্রকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সোমবার দুপুরে নগরীর দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রসার লিল্লাহ বোর্ডিং থেকে আটক সবাই আলিম শ্রেণির ছাত্র বলে জানান মাদ্রাসার অধ্যক্ষ ইদ্রিস আলী।

খুলনা সদন থানার ওসি মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবারের হরতালে নাশকতার আশংকায় এদের আটক করা হয়।

ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেনকে রোববার রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে হরতাল ডাকে সংগঠনটি।