২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ হত্যাচেষ্টায় গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

ব্লগার আসিফ মহীউদ্দিনকে হত্যাচেষ্টায় জড়িত অভিযোগে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার রাতে গ্রেপ্তারের পর সোমবার ওই চারজনকে ঢাকার আদালতে পাঠায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন আদালতে ১০ দিনের হেফাজতে চাইলেও হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত তিন দিন হেফাজতের নির্দেশ দেন।

গ্রেপ্তার চারজন হলেন- সাদ আল নাহিন (২৪), মো. কাওসার (২৬), মো. কামাল (২৩) ও কামাল (২৮)।

এদের মধ্যে নাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএ (মার্কেটিং) প্রথম সেমিস্টারের শিক্ষার্থী বলে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান।

আসিফের ওপর হামলার তিন মাস পর ঢাকার মিরপুর, যাত্রাবাড়ি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

তবে এই পরিকল্পনায় আর কারা ছিল এবং তাদের উদ্দেশ্য জানতে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে উত্তরা (পশ্চিম) থানার এসআই নিবারন বর্মন জানান।

গত ১৪ জানুয়ারি রাতে উত্তরার ১১ সেক্টরের গরীব-ই নেওয়াজ সড়কে ছুরিকাঘাত করা হয় আসিফকে।

পুরনো খবর:

ব্লগার আসিফের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪