ফেনী কারাগারে আলীম পরীক্ষা দিচ্ছেন ২ জন
ফেনী জেলা কারাগারে দুই বন্দি আলীম পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এরা হলেন ফেনী আলীয়া মাদ্রাসার শিক্ষার্থী নজরুল ইসলাম ও আব্দুর রহমান।
সম্প্রতি বিভিন্ন সহিংস ঘটনায় এই দুই যুবককে বিস্ফোরক আইনে গ্রেপ্তার করা হয়।
ফেনী কারাগারের জেলার দিদারুল আলম বলেন, আলীম পরীক্ষার প্রথম দিন সোমবার সকালে বাংলা বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন বন্দি নজরুল ইসলাম ও আব্দুর রহমান।
কেন্দ্রের পরীক্ষার্থী হিসেবেই বোর্ডের একটি ভিজিল্যান্স টিম কারাগারে তাদের পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট পরিদর্শনও করেছেন।
