২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শিবিরের মিছিল থেকে গাড়ি ভাংচুর

ফেনী শহরে সোমবার মিছিল থেকে হামলা চালিয়ে অন্তত পাঁচটি গাড়ি ভেঙেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় সাতজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 09:40 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ২০/২৫ জন শিবিরকর্মী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাঠানবাড়ি রাস্তা থেকে ঝটিকা মিছিল করে। এ সময় তারা একটি প্রাইভেটকারসহ পাঁচটি যান ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শটগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে।

ফেনী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, শিবিরের এই ঝটিকা মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।