সিলেটে জামায়াত নেতা গ্রেপ্তার
পুলিশের উপর হামলার মামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্থানীয় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কামরুল হাসান শাহান ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় জামায়াত নেতা।
রোববার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহান গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলার এজাহারভুক্ত আসামি।
