২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৬৪ হাজার

চট্টগ্রাম বোর্ডের অধীনে এবছর এইচএসসি পরীক্ষায় ৬৪ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

এদের মধ্যে ৩২ হাজার ১৪৪ জন ছাত্র আর ৩২ হাজার ২৭ জন ছাত্রী।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী অংশ নেবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে। এ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৮১৭ জন।

Image
Tuesday's HSC exams now on May 23

Tuesday's HSC exams now on May 23

এরপর মানবিক বিভাগে ২০ হাজার ৯৪২, বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪০৩ এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগে নয় জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এ বছর মোট ৮৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে চট্টগ্রাম জেলায় ৫৫টি, কক্সবাজার জেলায় ১৩টি, রাঙামাটি জেলায় সাতটি, খাগড়াছড়ি জেলায় আটটি এবং বান্দরবান জেলায় চারটি।

চট্টগ্রাম জেলায় ৫৫ টি কেন্দ্রের অধীনে ৫০ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।