২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পাটের গুদামে আগুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 09:24 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলামের দাবি, শনিবার রাত ১২টার দিকে দুটি পাটের গুদামে আগুন লাগে। এতে গুদামে থাকা প্রায় ১২ হাজার মণ পাট পুড়ে গেছে।

পূর্ব শত্রুতার জের ধরে এ আগুন দেয়া হয় বলে ধারণা করছেন তিনি।

ভেড়ামারা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সাজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। দুটি গুদামের আগুন নেভাতে ভেড়ামারা ও মিরপুর থানার দুটি ইউনিট কাজ করে।

মধ্যরাতের পর থেকে রোববার সকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানান দমকল কর্মকর্তা সাজাহান।