২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ট্রলারডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 08:56 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কমালপুর বালুরচর এলাকায় ইমন চৌধুরীর (২৮) লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।

কোরিয়া প্রবাসী ইমন ঢাকার শনির আখড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে।

আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে সোনারগাঁও শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বারদী ঘাট থেকে স্ত্রী সুমি আক্তার ও স্বজনদের নিয়ে নৌ ভ্রমণে বের হন ইমন। দুপুর ২টার দিকে উপজেলার কমলাপুর বালুরচর এলাকায় মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।

এতে স্ত্রী সুমির ভাগ্নে জনির(১৮) মৃত্যু হয় এবং ইমন নিখোঁজ হন।