নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ২১ কর্মী আটক
নোয়াখালীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশংকায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে বিএনপির ৭, জামায়াত ইসলামী ৭ এবং ছাত্র শিবিরের ৭ কর্মী রয়েছে।
নোয়াখালীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুব রশীদ জানান, আটককৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।
