২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় খেতাবপ্রাপ্ত ১৪১ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

কুমিল্লা ও নোয়াখালীর ১৪১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে জনতা ব্যাংক। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

দুই জেলার ছয় উপজেলার এই মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিতরা ছাড়াও শহীদ এবং প্রয়াত মুক্তিযোদ্ধাও রয়েছেন।

শনিবার বিকালে কুমিল্লা টাউন হলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল বারাকাত, পরিচালক জামাল উদ্দিন আহমেদ, পরিচালক নাগিবুল ইসলাম দিপু ও কোম্পানির সেক্রেটারি মো. মোসাদ্দেক আলী।

জনতা ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অনারারী) রুহুল আমিন বীর প্রতীক, শহীদ হাবিলদার রঙ্গু মিয়া বীর প্রতীকের স্ত্রী জয়তুন্নেসা, বাহাউদ্দিন রেজা বীর প্রতীক প্রমুখ।

পরে খেতাবপ্রাপ্ত জীবিত মুক্তিযোদ্ধা এবং প্রয়াতদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।