সাভারে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
সাভারে শুক্রবার সন্ধ্যায় বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তারা হলেন নাছির উদ্দিন (৪০), মোড়ল মাদবর (৩৫), জামাল (২৮) ও হারুন হাওলাদার (৪৬)।
শনিবার দুপুরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।
এরপর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ৩৫০ গ্রাম সালফার গান পাউডার, ৩টি জর্দার কৌটা, ২০০টি বিয়ারিংয়ের বল এবং ৩টি লাল স্কচটেপ উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে নাছির উদ্দিনের বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
