২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মতিঝিলে চলন্ত ট্রাক থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 07:27 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শুক্রবার ভোরে বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত নীরবের (১৭) বাড়ি শরিয়তপুরের পালং গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ভোর ৪টার দিকে ইট-বালু বোঝাই ট্রাকটি বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওপর থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান নিরব।

পরে ট্রাকের অন্য শ্রমিকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ মারা যান নীরব।”

পুলিশের ধারণা, ঘুমন্ত অবস্থায় তাল হারিয়ে নিচে পড়ে য়ান নীরব। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।