২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে রোববার হরতাল

চাঁপাইনবাবগঞ্জ জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 06:23 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

পুলিশ শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলায় আসামি ধরতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় জামায়াত-বিএনপি কর্মীরা। এ সময় মতিউর, রবিউল ও ওয়ালিউল্লাহ নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তিনজনকে নিজেদের কর্মী দাবি করে এবং এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেন ১৮ দলীয় জোটের নেতারা।

জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ১৮ দলের সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া বলেন, “হত্যার প্রতিবাদে রোববার জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।”

জামায়াতে ইসলামীসহ শরিক দলগুলোর নেতাকর্মীরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।