২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 07:01 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বাতিহালা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল (৩০) বাতিহালা গ্রামের বাসিন্দা।

ধোবাউড়া থানার ওসি মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, রাতে বাজার থেকে বাড়ি যাবার সময় উজ্জ্বল (৩০) ও সাবেক ইউপি সদস্য ছোট্ট মিয়াকে (৩৫) পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে উজ্জ্বল মারা যান। ছোট্ট মিয়ার অবস্থা আশংকাজনক।

লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।