২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে আবদুল হামিদ

অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 03:19 PM

Updated : 26 Jul 2022, 03:01 PM

বুধবার বঙ্গভবনে প্রথমদিন অফিস করতে এলে রাষ্ট্রপতি কার‌্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলমসহ অন্যরা তাকে স্বাগত জানান।

প্রথম দাপ্তরিক কাজ শুরুর প্রাক্কালে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেন।

গত ১০ মার্চ রাষ্ট্রপতি অসুস্থ হয়ে সিঙ্গাপুর যাওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ওই দায়িত্ব পালন করেন স্পিকার। 

২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মারা যান। এরপর আবদুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার এই দায়িত্ব পালন করবেন।

তবে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে উঠছেন না আবদুল হামিদ। তিনি থাকছেন সংসদ এলাকায় স্পিকারের বাসভবনেই।

পুরনো খবর:

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে বসছে ইসি