২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় জাপা নেতা নিহত

হবিগঞ্জে বুধবার সন্ধ্যায় প্রাইভেটকারের ধাক্কায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল বারী কামাল নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

আহত হয়েছেন ব্র্যাক হবিগঞ্জ শাখার মৎস্য কর্মকর্তা আব্দুল বারী (৪০)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আজিজুল বারী কামাল (৫৫) হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা।

কামাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের বর্তমান সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন পরিচালক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক বলেন, আজিজুল বারী কামাল ও আব্দুর বারী বিকালে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং-আমিনপুর এলাকায় তার মালিকানাধীন মৎস্য প্রকল্প দেখতে যান।

সেখান থেকে শহরে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গারপুল এলাকায় বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তাদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আজিজুল বারী কামালকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকারটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।