২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ব্লগারদের বিরুদ্ধে করা মামলা খারিজ

ব্লগারদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা বুধবার খারিজ করে দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশাল,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 09:51 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সোমবার জেলা আইনজীবী সমিতির সদস্য ও বিএনপি সমর্থক সুলতান আহম্মেদ খান বাদী হয়ে মামলাটি করলে আদালত বুধবার শুনানির দিন রাখা হয়েছিল।

কিন্তু মামলার শুনানিতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় এবং বিচার্য বিষয়ে অসংলগ্নতা থাকায় বরিশালের মুখ্য বিচারিক হাকিম মো. মাসুদুর রহমান মামলাটি খারিজ করে দেন বলে জানান বাদী সুলতান আহম্মেদ।

এ মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, ইব্রাহিম খলিল, কে এম মাহদী হাসান ও বিপ্লবের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনা হয়েছিল।