নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নিহত ৩
নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরেহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন সাইফুল ইসলাম (২০), মো বাবু মিয়া (২২) ও মো. শাহীন মিয়া (১৭)।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নান্নু মিয়া বলেন, রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন জন নরসিংদী যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ট্রাকটি দুর্ঘটনার পরই পালিয়ে গেছে।
