২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পীরগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মঙ্গলবার বয়লার বিস্ফোরণে এক চাতাল শ্রমিকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

নিহত আফছার আলী (৪৫) উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ি গ্রামের প্রয়াত মিয়াজান আলীর ছেলে।

পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া হাট সংলগ্ন কাফি সরকারের ধানের চাতালে ধান সিদ্ধ করছিলেন আফছার আলী সহ কয়েকজর শ্রমিক।

বিকাল ৪টার দিকে ওখানে একটি বয়লারের বিস্ফোরণ ঘটলে আফছার আলীর পুরো শরীর ঝলসে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।