২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ২ জামায়াতকর্মী আটক

বরিশালের বানারীপাড়া উপজেলায় জামায়াতের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

মঙ্গলবার দুপুরে আটকরা হলেন মো. আলী হোসাইন (৫৫) ও মো. আরিফ হোসেন বাদল (৩৩)।

এদের মধ্যে বাদল মধ্য মলুহার রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলী হোসাইনকে বন্দর বাজার এবং বাদলকে উপজেলার ইলুহার থেকে আটক করা হয়।

থানায় তদন্তনাধীন একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, বলেন তিনি।