২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নগরীর বাকলিয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লবণ কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

নিহত মো. ফরিদ মিয়া (৩০) ভোলা জেলার লালমোহন থানার মহেশখালী এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকার মালেক সল্ট ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সঞ্জয় দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কারখানায় কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদ মারাত্মক আহত হন।

পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।