কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ওলিউর রহমানকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ষাটবাড়িয়া আলিম মাদ্রাসার সামেন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন।
“তার বিরুদ্ধে হরতালে পুলিশের ওপর হামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে,” বলেন এসপি।
ষাটবাড়িয়া আলিম মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক ওলিউর রহমানের বাড়ি উপজেলার পান্তাডাঙ্গা গ্রামে।
