ঝিনাইদহে বোমা হামলায় যুবক আহত
ঝিনাইদহ সদরে রোববার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় এক যুবক আহত হয়েছেন।
শ্যামনগর গ্রামে এ ঘটনায় আহত হন বদর উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম (৩৮)। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ পরিবারের বরাত দিয়ে বলেন, রাত ১২টার দিকে মহিদুল ভুট্টাক্ষেত পাহাড়া দিয়ে বাড়ি আসেন। তিনি ঘরের বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তার উপর বোমা হামলা চালায়।
প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই ফরদিপুর মেডিকেলে পাঠানো হয়।
