মেঘনা থেকে দুই টন জাটকা আটক
চাঁদপুরে মেঘনায় তিন নদীর মোহনায় অভিযান চালিয়ে দুই টন জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার ভোরে দুটি ট্রলারে অভিযান চালিয়ে এ জাটকাগুলো আটক করা হয়।
পরে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জাটকা জেলা কারাগারসহ বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় উপাসনালয়ে বিতরণ করার সিদ্ধান্ত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম সাংবাদিকদের জানান, কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টিম বরিশাল থেকে ঢাকাগামী দুইটি ট্রলারে অভিযান চালিয়ে ৩০টি ঝুড়িতে থাকা প্রায় দুই টন সমপরিমাণ জাটকা উদ্ধার করে।
এ সময়ে ট্রলারে থাকা মাছের মালিক পালিয়ে যায়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উদ্ধার করা জাটকাগুলো কারাগারসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে পাঠানো হয়েছে এবং ২৭ মার্চ ট্রলার দুটি নিলামে বিক্রি করা হবে বলেও জানান তিনি।
