২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস ও শ্যালোচালিত ভটভটির সংঘর্ষে চার নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 09:08 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ২টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বাঁশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, প্রায় ২৫ জন যাত্রী নিয়ে ভটভটিটি নেত্রকোনার মদনপুর মাজারে যাচ্ছিল।পথে বাঁশাটি এলাকায় গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভটভটির পাঁচ যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাপ্পু, আম্বিয়া (৪০), শাহেরা (৪৫) ও অজ্ঞাতপরিচয় দুই নারী।

দুর্ঘটনায় আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে ছয় জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পাঁচজনকে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।