কালীগঞ্জে দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাসচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর এলাকায় অরবিন্দ কুমার (৩৪) নামে ওই ব্যক্তি নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনায় আহত মটর সাইকেলের অপর আরোহী হাফিজুর রহমানকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার বারবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারবাজার থেকে কালীগঞ্জ ফেরার পথে পিরোজপুর পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর সাইকেলটির সংঘর্ষ হয়।
হতাহতদের বাড়ি কালীগঞ্জ শহরের বৈশাখী পাম্প পাড়ায়।
